
নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান
স্টাফ রিপোর্টার: মোঃ আসাদুজ্জামান
আমজনতা দলের সাধারণ সম্পাদক ও সদস্য সচিব তারেক রহমান দলের নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে আমরণ অনশন শুরু করেছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি নতুন কয়েকটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিলেও ‘আমজনতার দল’ সেই তালিকায় স্থান না পাওয়ায় তিনি এই কর্মসূচি গ্রহণ করেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মূল ফটকের সামনে তিনি অনশনে বসেন। তিনি ঘোষণা দেন—আমজনতার দল যদি দেশের প্রথম ১০টি জনসমর্থনপ্রাপ্ত দলের মধ্যে না থাকে, তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।
তারেক রহমানের এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, নিবন্ধন বঞ্চিত হওয়া গণতান্ত্রিক অধিকার হরণের শামিল এবং এই আন্দোলন যৌক্তিক।
আমজনতার দলের সভাপতি মিয়া মশিউজ্জামান এবং প্রতিষ্ঠাতা রেজা কিবরিয়া। এদিকে, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে রাশেদ খান জানান, ইসি বিষয়টি তাদের পরবর্তী বৈঠকে আলোচনার আশ্বাস দিয়েছে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।