1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
নড়াইলের কালিয়ায় গভীর রাতে যৌথ বাহিনীর অভিযান, দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৫ - সত্যকণ্ঠ সংবাদ    
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

নড়াইলের কালিয়ায় গভীর রাতে যৌথ বাহিনীর অভিযান, দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৫

  • আপডেটের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ ভিউ
নড়াইলের কালিয়ায় গভীর রাতে যৌথ বাহিনীর অভিযান, দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৫

নড়াইলের কালিয়ায় গভীর রাতে যৌথ বাহিনীর অভিযান, দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৫

প্রতিবেদক: লিটন স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলায় গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়া উপজেলার জয়ানগর ইউনিয়নের দেবদুন এলাকার একটি বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে যৌথ বাহিনী ওই বসতবাড়ি থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট, পাঁচটি মোবাইল ফোন, একটি চাইনিজ কুড়াল, হাসুয়া, ছুরি, তরবারি, কোঁচ, সেনাবাহিনীর একটি ইউনিফর্ম ও নগদ অর্থ জব্দ করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— ইব্রাহিম কাজী (৩২), ফরহাদ শেখ (২৫), ইসরাফিল মুন্সি (১৬), জাহিদুল ইসলাম (২২) ও আব্দুল কাদের (২১)। অভিযানের পর তাদের জব্দকৃত মালামালসহ নড়াগাতি থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com