1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
কুষ্টিয়ার খোকসায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত - সত্যকণ্ঠ সংবাদ    
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

কুষ্টিয়ার খোকসায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেটের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ ভিউ
কুষ্টিয়ার খোকসায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

প্রতিবেদক: মোঃ রাজন আলী, জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) খোকসা উপজেলার মাঠে আয়োজিত এ ফাইনাল খেলাকে কেন্দ্র করে খেলোয়াড় ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা-কুমারখালী আসনের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলির অন্যতম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। খেলা শেষে তাঁকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও খোকসা যুব সংঘের সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজু।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতিকে সম্মান জানানো এবং তরুণ সমাজকে খেলাধুলায় আগ্রহী করে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com