
বয়স না হওয়ায় বিচারপতি হতে পারলেন না মাগুরার দেবাশীষ রায় চৌধুরী
প্রতিবেদক: আব্দুল মান্নান, মাগুরা প্রতিনিধি
হাই কোর্টের স্থায়ী বিচারপতি হতে বয়সের শর্ত পূরণ না হওয়ায় বাদ পড়েছেন মাগুরার দেবাশীষ রায় চৌধুরী। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী, স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেতে কমপক্ষে ৪৫ বছর বয়স পূর্ণ করা বাধ্যতামূলক।
গত বছর একসঙ্গে নিয়োগ পাওয়া ২৩ জন অতিরিক্ত বিচারকের মধ্যে ২২ জনকে মঙ্গলবার স্থায়ী করা হয়েছে। তবে বয়স না হওয়ায় দেবাশীষ রায় চৌধুরীর নাম ওই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।
স্থায়ী হওয়া বিচারপতিরা হলেন— মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন ও শিকদার মাহমুদুর রাজী।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি দেবাশীষ রায় চৌধুরীর বয়স ৪৫ পূর্ণ হলে, সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী তাকে স্থায়ী নিয়োগের জন্য সুপারিশ করার বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।