
মধ্যপ্রাচ্যের হিসাবে ২০২৬ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা
স্টাফ রিপোর্টার: মোঃ আসাদুজ্জামান
২০২৬ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী বছর রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। তবে চন্দ্র-চক্রের ওপর নির্ভরশীল হওয়ায় চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর।
বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর রোজা ও ঈদ উদযাপিত হয়। সেই হিসাবে বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি, শুক্রবার প্রথম রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, ঈদুল ফিতর মধ্যপ্রাচ্যে হতে পারে ২০ মার্চ, শুক্রবার। ফলে বাংলাদেশে ২১ মার্চ, শনিবার ঈদুল ফিতর পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, ইসলামিক ক্যালেন্ডার চন্দ্র-ভিত্তিক হওয়ায় প্রতি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় রমজান প্রায় ১০ দিন আগে চলে আসে।
মধ্যপ্রাচ্যে সাধারণত বাংলাদেশের আগে চাঁদ দেখা যায়, তাই রোজা ও ঈদ সেখানে এক দিন আগে পালন করা হয়। এই সম্ভাব্য তারিখগুলো জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে, তবে চূড়ান্ত ঘোষণা দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।