1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
দিনাজপুর-৬ আসনে জামায়াত প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলামের নির্বাচনি প্রচার শুরু - সত্যকণ্ঠ সংবাদ    
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

দিনাজপুর-৬ আসনে জামায়াত প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলামের নির্বাচনি প্রচার শুরু

  • আপডেটের সময়: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৬ ভিউ
দিনাজপুর-৬ আসনে জামায়াত প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলামের নির্বাচনি প্রচার শুরু

দিনাজপুর-৬ আসনে জামায়াত প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলামের নির্বাচনি প্রচার শুরু

প্রতিবেদক: মোঃ আলামিন হোসেন | বিরামপুর প্রতিনিধি

দিনাজপুর-৬ আসন (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম নিজ থানা বিরামপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে দিনাজপুরের গোড়-এ শহীদ ময়দানে অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর জনসভা সফল করার লক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বিরামপুরের ঢাকা মোড় থেকে একটি স্বাগত ও শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি হাজী মার্কেট হয়ে পাইলট স্কুলের সামনে গিয়ে পথসভায় রূপ নেয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, “আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং সর্বদা সজাগ থেকে সাধারণ জনগণের সঙ্গে মিশে দলমত নির্বিশেষে কাজ করতে হবে। ইনশাআল্লাহ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত করতে হবে।”

এরপর তিনি পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার ভাদুড়িয়া বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনি প্রচারে অংশ নেন। এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন।

প্রচারণাকালে বিভিন্ন হাটবাজার, সড়ক ও জনবহুল এলাকায় দলীয় প্রতীক দাঁড়িপাল্লার লিফলেট বিতরণ করা হয় এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়। এতে পুরো এলাকাজুড়ে নির্বাচনি আমেজ লক্ষ্য করা যায়।

স্থানীয় জামায়াত নেতারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট—এই চার উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে গণসংযোগ ও প্রচার কার্যক্রম চালানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা সভাপতি মোঃ হাফিজুল হোসেন, পৌর সভাপতি মোঃ মামুন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, ওয়ার্ড সভাপতি মোঃ আলতাব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহাজান হোসেনসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com