1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
মৌলভীবাজার সৎসঙ্গ আশ্রমে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮তম জন্মমহোৎসব উদযাপিত - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

মৌলভীবাজার সৎসঙ্গ আশ্রমে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮তম জন্মমহোৎসব উদযাপিত

  • আপডেটের সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৪০ ভিউ
মৌলভীবাজার সৎসঙ্গ আশ্রমে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮তম জন্মমহোৎসব উদযাপিত

মৌলভীবাজার সৎসঙ্গ আশ্রমে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮তম জন্মমহোৎসব উদযাপিত

প্রতিবেদক: রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার।

মৌলভীবাজার সৎসঙ্গ আশ্রমের কার্যকরী পরিষদের উদ্যোগে পরমপ্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮তম জন্মমহোৎসব ২০২৬ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।

১৬ জানুয়ারি (শুক্রবার) অধিবাস কীর্তন ও সন্ধ্যায় প্রার্থনার মধ্য দিয়ে জন্মমহোৎসবের শুভ সূচনা হয়। পরদিন ১৭ জানুয়ারি (শনিবার) উষা কীর্তনের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী নানা আয়োজন। সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এতে সৎসঙ্গ আশ্রমের কার্যকরী পরিষদের ভক্তবৃন্দসহ বিপুল সংখ্যক সনাতনী ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল মাতৃ সম্মেলন, পদাবলী কীর্তন, আলোচনা সভা, ধামাইল কীর্তন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সমবেত প্রার্থনা এবং মহাপ্রসাদ বিতরণ। দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে উৎসব অঙ্গন আনন্দ ও ভক্তিময় পরিবেশে পরিপূর্ণ হয়ে ওঠে।

সৎসঙ্গ আশ্রমের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্ন উপজেলার সৎসঙ্গবৃন্দের সার্বিক সহযোগিতায় জন্মমহোৎসবের সকল আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com