1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
সিআইডির ফরেনসিক বিভাগের কর্মচারী রাজ্জাকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ — নিরীহ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তদন্ত দাবি - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

সিআইডির ফরেনসিক বিভাগের কর্মচারী রাজ্জাকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ — নিরীহ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তদন্ত দাবি

  • আপডেটের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬০ ভিউ
সিআইডির ফরেনসিক বিভাগের কর্মচারী রাজ্জাকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ — নিরীহ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তদন্ত দাবি

সিআইডির ফরেনসিক বিভাগের কর্মচারী রাজ্জাকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ — নিরীহ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তদন্ত দাবি

বিশেষ প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান

সিআইডির ফরেনসিক বিভাগে কর্মরত রাজ্জাক নামে এক কর্মচারীর বিরুদ্ধে নিরীহ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন ভুক্তভোগীর কাছে রিপোর্ট দ্রুত দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায় করেন, কিন্তু পরবর্তীতে প্রতিশ্রুতি রক্ষা না করে টাকা আত্মসাৎ করেন।

ফরেনসিক বিভাগের এই শাখায় প্রতিনিয়ত নানা শ্রেণির মানুষ ভিশেরা ও ডিএনএ পরীক্ষার রিপোর্ট নিতে আসেন। অনেক সময় এসব রিপোর্ট পেতে দীর্ঘ সময় লেগে যায়। এই সুযোগেই রাজ্জাক দ্রুত রিপোর্ট পাইয়ে দেওয়ার নামে অর্থ গ্রহণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী সালমা খাতুন, পিতা আব্দুল কুদ্দুস ফকির, গ্রাম হিজলী, থানা সিংড়া, জেলা নাটোর
তিনি জানান, তার নবজাতক শিশুকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার ভিশেরা রিপোর্ট দ্রুত দেওয়ার আশ্বাস দিয়ে রাজ্জাক বিকাশের মাধ্যমে ২০২৪ সালের ডিসেম্বরে ৩৪,০০০ টাকা গ্রহণ করেন। এরপর থেকে রাজ্জাক নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন এবং রিপোর্ট বা টাকা কোনোটিই ফেরত দেননি।

সালমা খাতুন অভিযোগ করেন, “রাজ্জাক শুরুতে কথা দিয়েছিলেন দ্রুত রিপোর্ট পাইয়ে দেবেন, কিন্তু টাকা নেওয়ার পর থেকে যোগাযোগ বন্ধ করে দেন। এখন ফোন করলেও তিনি সাড়া দেন না।”

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্জাক দীর্ঘদিন ধরে এমনভাবে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নিয়ে প্রতারণা করে আসছেন। বহু মানুষ এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে সিআইডির এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সচেতন মহল বলছে, সরকারি প্রতিষ্ঠানের এমন অনিয়ম প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তারা দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com