1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
নতুন বছরে আবারও ব্যস্ত তমা মির্জা, আসছে দুটি নতুন সিনেমা - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

নতুন বছরে আবারও ব্যস্ত তমা মির্জা, আসছে দুটি নতুন সিনেমা

  • আপডেটের সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ ভিউ
নতুন বছরে আবারও ব্যস্ত তমা মির্জা, আসছে দুটি নতুন সিনেমা

নতুন বছরে আবারও ব্যস্ত তমা মির্জা, আসছে দুটি নতুন সিনেমা

ঢালিউড অভিনেত্রী তমা মির্জা এক সময় সিনেমা থেকে কিছুটা দূরে সরে গিয়েছিলেন। গেল বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তার অভিনীত মাত্র একটি সিনেমা। তবে সেই একমাত্র ছবি ‘দাগি’ দিয়েই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি।

২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তমা মির্জা। সে সময় তিনি মূলত গতানুগতিক নায়িকা চরিত্রেই অভিনয় করতেন। পরবর্তীতে নির্মাতা রায়হান রাফী তাকে নতুন রূপে দর্শকদের সামনে হাজির করেন। ওয়েব ফিল্ম ‘খাঁচার ভেতর অচিন পাখি’-তে নিজেকে ভেঙে উপস্থাপন করে আলোচনায় আসেন তিনি। এরপর ‘সাত নম্বর ফ্লোর’, ‘ফ্রাইডে’, ‘সুড়ঙ্গ’ এবং সর্বশেষ শিহাব শাহীনের ‘দাগি’—প্রতিটি কাজেই প্রশংসিত হয় তার অভিনয়।

নতুন বছরে আবারও ব্যস্ত সময় কাটাতে যাচ্ছেন এই অভিনেত্রী। এবার দুটি নতুন সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় ফিরছেন তিনি। নতুন পরিচালক, নতুন প্রযোজনা প্রতিষ্ঠান এবং নতুন সহশিল্পীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন তমা মির্জা।

এর মধ্যে একটি সিনেমা ‘জলযুদ্ধ’, পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল। এ ছবিতে তমা মির্জার বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অন্য সিনেমাটির পরিচালক হাসান মোরশেদ। আপাতত সিনেমার নাম প্রকাশ না করলেও জানা গেছে, এতে তমার বিপরীতে থাকবেন অভিনেতা শরীফুল রাজ

পরিচালক সূত্রে জানা যায়, একটি সিনেমায় তমা মির্জা আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন এবং অন্যটিতে মৌখিক চুক্তি চূড়ান্ত হয়েছে। হাসান মোরশেদের সিনেমার শুটিং চলতি মাসেই শুরু হওয়ার কথা থাকলেও তমা ও রাজের অংশের শুটিং এখনই শুরু হচ্ছে না। অন্যদিকে ‘জলযুদ্ধ’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন গোলাম সোহরাব দোদুল। বেশিরভাগ শিল্পী চূড়ান্ত হয়েছে এবং কলাকুশলী ও টিমের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তমা মির্জা সিনেমা দুটি নিয়ে বিস্তারিত বলতে অনিচ্ছা প্রকাশ করেন। তবে তিনি বলেন, “দুটি সিনেমার গল্পই দুর্দান্ত। এ ধরনের গল্প ও পরিচালকের ভাবনার সঙ্গে যে কোনো অভিনয়শিল্পীই যুক্ত হতে চাইবে। পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে জানালে সবাই বিস্তারিত জানতে পারবেন।”

এদিকে, ২০২৩ সালের ডিসেম্বরে ওপার বাংলার নির্মাতা অঞ্জন দত্ত পরিচালিত ওয়েব সিরিজ ‘দুই বন্ধু’-এর শুটিংয়ে কলকাতায় টানা ৯ দিন কাজ করেন তমা মির্জা। যদিও সিরিজটি এখনো মুক্তি পায়নি। মুক্তির অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী।

অঞ্জন দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তমা মির্জা বলেন, কলকাতার কোনো পরিচালকের সঙ্গে এটিই তার প্রথম কাজ। শুরুতে কিছুটা ভয় থাকলেও অভিজ্ঞতা ছিল অসাধারণ। তিনি বলেন, “অঞ্জন দত্ত যেমন দারুণ পরিচালক, তেমনই একজন অসাধারণ মানুষ। ক্যাপ্টেন অব দ্য শিপ হিসেবে তিনি আমাকে মুগ্ধ করেছেন।” কলকাতার কাজের পরিবেশ নিয়েও সন্তুষ্টি প্রকাশ করে তমা জানান, সুশৃঙ্খল টিম ও গোছানো কাজের ধরন থেকে তিনি অনেক কিছু শিখেছেন।

সব মিলিয়ে নতুন বছরটি তমা মির্জার জন্য বেশ ব্যস্ত ও সম্ভাবনাময় হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com