1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
সৈয়দপুরে রাবেয়া বাজারের সিঙ্গার শোরুম পরিচালককে ঘিরে নানা অভিযোগ - সত্যকণ্ঠ সংবাদ    
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

সৈয়দপুরে রাবেয়া বাজারের সিঙ্গার শোরুম পরিচালককে ঘিরে নানা অভিযোগ

  • আপডেটের সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ ভিউ
সৈয়দপুরে রাবেয়া বাজারের সিঙ্গার শোরুম পরিচালককে ঘিরে নানা অভিযোগ

সৈয়দপুরে রাবেয়া বাজারের সিঙ্গার শোরুম পরিচালককে ঘিরে নানা অভিযোগ

প্রতিবেদক: মোঃ ইবনে আলী সরকার, স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর সৈয়দপুর উপজেলার রাবেয়া বাজারে অবস্থিত একটি সিঙ্গার শোরুমের পরিচালক মোহাম্মদ শাকিল হোসেনকে ঘিরে স্থানীয়ভাবে নানা অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, বিগত সরকারের আমলে তার উল্লেখযোগ্য কোনো সম্পদ না থাকলেও বর্তমানে তিনি কোটিপতি হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে মোহাম্মদ শাকিল হোসেনের নিজস্ব চারটি ফ্ল্যাট এবং একটি বড় পরিসরের শোরুম রয়েছে। অভিযোগ উঠেছে, শোরুমে কিস্তিতে ফ্রিজ বা অন্যান্য পণ্য বিক্রির ক্ষেত্রে গ্রাহকদের সঙ্গে নানা ধরনের টালবাহানা করা হয়। কিস্তির মেয়াদ এক বছরের মধ্যে পরিশোধে ব্যর্থ হলে ক্ষমতার প্রভাব খাটিয়ে গ্রাহকদের কাছ থেকে ফ্রিজ বা পণ্য জোরপূর্বক নিয়ে আসা হতো বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, এভাবে পণ্য নিয়ে আসার পর অনেক ক্ষেত্রেই তা আর ফেরত দেওয়া হতো না। ফলে দরিদ্র ও নিম্নআয়ের গ্রাহকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন। স্থানীয়দের ভাষ্যমতে, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমেই তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শোরুম পরিচালক মোহাম্মদ শাকিল হোসেনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী, তারা সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com