1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ময়নাল হোসেন চৌধুরী ও ইব্রাহিম খলিল - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ময়নাল হোসেন চৌধুরী ও ইব্রাহিম খলিল

  • আপডেটের সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৪২ ভিউ
ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ময়নাল হোসেন চৌধুরী ও ইব্রাহিম খলিল

ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ময়নাল হোসেন চৌধুরী ও ইব্রাহিম খলিল

প্রতিবেদক: আরিফুর ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে কারিগরি স্কুল অ্যান্ড কলেজ ক্যাটাগরিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ ময়নাল হোসেন চৌধুরী। একই সঙ্গে মাদ্রাসা ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ইব্রাহিম খলিল

মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত ফলাফল বিবরণীর মাধ্যমে তাঁদের এই অর্জন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা, নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে তাঁরা এই সম্মাননা লাভ করেন। এর আগেও এই দুই শিক্ষক জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে প্রশংসা কুড়িয়েছেন।

মোঃ ময়নাল হোসেন চৌধুরী নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের মালাই গ্রামের চৌধুরী বাড়ির কৃতিসন্তান। তিনি দীর্ঘদিন ধরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছেন।

নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন জানান, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক দক্ষতা, নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ, সৃজনশীল প্রশ্ন প্রণয়ন, ডিজিটাল কন্টেন্ট প্রস্তুত, মাল্টিমিডিয়ার ব্যবহার, গবেষণামূলক প্রকাশনা এবং পাঠ উপস্থাপনের সক্ষমতার ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়। তিনি এ অর্জনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্যদিকে, মোঃ ইব্রাহিম খলিল নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহ.) ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসেবে দীর্ঘদিন ধরে দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছেন। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামের কৃতিসন্তান এবং এর আগেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

এই কৃতিত্ব অর্জনে মোঃ ইব্রাহিম খলিল মহান আল্লাহ তায়ালার দরবারে শোকরিয়া আদায় করে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার দোয়া কামনা করেন।

এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট দল ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ স্কাউট দল হিসেবে নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ের স্কাউট শিক্ষক সুলতান আহমদ এই সাফল্যে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com