
সাতক্ষীরা-৪ আসনে ডা. মনিরুজ্জামান মনিরের উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রতিবেদক: (সাতক্ষীরা প্রতিনিধি)
সাতক্ষীরা জেলা-৪ আসনের আওতাধীন শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের দাসপাড়া গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকে এলাকার সাধারণ মানুষ ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের মনোনয়নপ্রার্থী ডা. মনিরুজ্জামান মনির। তিনি উপস্থিত জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি সাদেম চেয়ারম্যান, শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির এবং ১নং ভুরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন, এ ধরনের উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও জোরদার হবে এবং দলীয় কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করা সম্ভব হবে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।