
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
প্রতিবেদক: মোঃ ইবনে আলী সরকার | স্টাফ রিপোর্টার, নীলফামারী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৪নং বোতলা গাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং সৈয়দপুর–কিশোরগঞ্জ আসনের ধানের শীষের এমপি প্রার্থী অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার।
বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এস.এম. ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শাহীন আক্তার শাহিন।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ এরশাদ হোসেন পাপ্পু, সৈয়দপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি ও কামারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ লোকমান হাকিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ শরিফুল ইসলাম এবং বোতলা গাড়ী ইউনিয়নের কৃতি সন্তান, সৈয়দপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ কামরুল হাসান কার্জন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং বোতলা গাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ গোলাম কিবরিয়া। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাজেজুর রহমান সাজু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, গণতন্ত্র ও মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।