1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড: ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে ডিবির চার্জশিট - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড: ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে ডিবির চার্জশিট

  • আপডেটের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ ভিউ
শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড: ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে ডিবির চার্জশিট

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড: ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে ডিবির চার্জশিট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দাপুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) মিন্টো রোডের ডিবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান মো. শফিকুল ইসলাম

তিনি বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিটভুক্ত ১৭ জনের মধ্যে ১২ জন গ্রেফতার রয়েছেন এবং ৫ জন পলাতক

ডিবি প্রধান আরও জানান, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ভিডিও বার্তা প্রসঙ্গে তিনি বলেন, “ভিডিও বার্তা দিতেই পারে, কিন্তু তার বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন, গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে ফয়সাল করিম মাসুদকে আসামি করে পল্টন থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। পরবর্তীতে ওসমান হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।


 

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com