
সাতক্ষীরার চারটি আসনে মনোনয়ন বৈধ পেলেন যাঁরা
প্রতিবেদক: গাজী আল আমিন হোসেন, শ্যামনগর প্রতিনিধি (সাতক্ষীরা)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
🟢 ১০৫ সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসন
এই আসনে মনোনয়ন বৈধ পেয়েছেন—
- মোঃ ইয়ারুল ইসলাম — বাংলাদেশ কংগ্রেস
- মোঃ ইজ্জত উল্লাহ — বাংলাদেশ জামায়াতে ইসলামী
- জিয়াউর রহমান — জাতীয় পার্টি
- মোঃ হাবিবুল ইসলাম (হাবিব) — বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
- শেখ মোঃ রেজাউল করিম — ইসলামী আন্দোলন বাংলাদেশ
🟢 ১০৬ সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসন
মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে—
- মুহাম্মদ আব্দুল খালেক — বাংলাদেশ জামায়াতে ইসলামী
- মোঃ আব্দুর রউফ — বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
- মোঃ আশরাফুজ্জামান — জাতীয় পার্টি
- জিএম সালাউদ্দীন — আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)
- মোঃ ইদ্রিশ আলী — বাংলাদেশ জাসদ
- মুফতি রবিউল ইসলাম — ইসলামী আন্দোলন বাংলাদেশ
- শফিকুল ইসলাম সাহেদ — লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)
🟢 ১০৭ সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসন
এই আসনে মনোনয়ন বৈধ পেয়েছেন—
- হাফেজ মুহাঃ রবিউল বাসার — বাংলাদেশ জামায়াতে ইসলামী
- মোঃ আলিফ হোসেন — জাতীয় পার্টি
- কাজী আলাউদ্দীন — বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
- রুবেল হোসেন — বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)
🟢 ১০৮ সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসন
শ্যামনগর আসনে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে—
- জি এম গাজী নজরুল ইসলাম — বাংলাদেশ জামায়াতে ইসলামী
- ড. মোঃ মনিরুজ্জামান — বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
- এস এম মোস্তফা আল মামুন — ইসলামী আন্দোলন বাংলাদেশ
মনোনয়ন বৈধ হওয়ার পর সংশ্লিষ্ট প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি ও গণসংযোগ কার্যক্রম আরও জোরদার হবে বলে জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।