1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
দিরাই–শাল্লা সড়ক নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ - সত্যকণ্ঠ সংবাদ    
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

দিরাই–শাল্লা সড়ক নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ

  • আপডেটের সময়: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৬১ ভিউ
দিরাই–শাল্লা সড়ক নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দিরাই–শাল্লা সড়ক নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ

প্রতিবেদক: আকাশ আচার্য্য, দিরাই উপজেলা প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই–শাল্লা সড়ক নির্মাণ ও উন্নয়ন প্রকল্পে উন্নয়নের নামে ভয়াবহ অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। কাজ চলমান থাকতেই গুরুত্বপূর্ণ এই যোগাযোগ সড়কের একাধিক স্থানে ধস দেখা দেওয়ায় প্রকল্পটির মান ও স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে নির্ধারিত মানসম্মত ধোয়া পাথরের পরিবর্তে মাটি ও ময়লা মিশ্রিত নিম্নমানের লাল পাথর ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ভালো মানের সিমেন্টের বদলে নিম্নমানের সিমেন্ট ব্যবহারের ফলে ঢালাইয়ের পরও ব্লক ক্ষয়ে যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, গাইড ওয়াল নির্মাণ না করেই ব্লক বসানো হচ্ছে। ফলে কাজ চলাকালীন অবস্থাতেই সড়কের বিভিন্ন অংশ বসে যাচ্ছে ও ধসে পড়ছে। অনেক স্থানে ভাঙা, ফাটা এবং টেম্পারবিহীন ব্লক ব্যবহার করা হয়েছে, যেগুলো বসানোর আগেই খণ্ডিত হয়ে যাচ্ছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—হাওরাঞ্চলের এই সড়কে মাটির পরিবর্তে অবৈধভাবে উত্তোলিত বিটবালু দিয়ে ভরাট করা হচ্ছে। অথচ সম্প্রতি দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজীব সরকার অবৈধ বিটবালু উত্তোলনের সঙ্গে জড়িত মেশিন ও সরঞ্জাম জব্দ করেছিলেন। এরপরও একই বালু সড়ক নির্মাণে ব্যবহৃত হওয়ায় প্রশাসনিক নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন অভিযোগ এড়িয়ে বলেন,
“কাজ ঠিকমতোই হচ্ছে। যেসব ঘাটতি রয়েছে, সেগুলো পরে ঠিক করে দেওয়া হবে।”

তবে স্থানীয়দের মতে, কাজ শেষ হওয়ার আগেই যদি রাস্তা ধসে পড়ে, তাহলে ‘পরে ঠিক করা’র আশ্বাস কতটা কার্যকর হবে—তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাদের আশঙ্কা, এভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চলতে থাকলে কয়েক মাস না যেতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

রাস্তায় কর্মরত শ্রমিকরা জানান, তারা প্রকৌশলীদের নির্দেশনা অনুযায়ীই কাজ করছেন। এতে স্পষ্ট হয়, নিম্নমানের সামগ্রী ব্যবহারের দায় শুধু শ্রমিকদের নয়, বরং পুরো বাস্তবায়ন ব্যবস্থার ওপরই বর্তায়।

এ বিষয়ে বক্তব্য জানতে আমাদের প্রতিনিধি সুনামগঞ্জ জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের পরিচালকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয় সচেতন মহলের দাবি, অবিলম্বে এই প্রকল্পের কাজ বন্ধ করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। নচেৎ উন্নয়নের নামে হাওরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ সড়কটি দুর্নীতি ও অবহেলার জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com