1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
খাগড়াছড়ি-২৯৮ আসনে ৭ জন এমপি প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

খাগড়াছড়ি-২৯৮ আসনে ৭ জন এমপি প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

  • আপডেটের সময়: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ ভিউ
খাগড়াছড়ি-২৯৮ আসনে ৭ জন এমপি প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

খাগড়াছড়ি-২৯৮ আসনে ৭ জন এমপি প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

প্রতিবেদক: মোঃ জাহাঙ্গীর আলম সুজন, দীঘিনালা উপজেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি-২৯৮ আসনে সাতজন সংসদ সদস্য (এমপি) প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মনোয়ার সাদাত নিজ কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান।

যাচাই-বাছাইয়ে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এয়াকুব আলী চৌধুরীসহ মোট সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। অন্যদিকে মুসলিম লীগের প্রার্থী মোঃ মোস্তফার মনোনয়ন স্থগিত করা হয়েছে।

বৈধ ঘোষিত অন্যান্য প্রার্থীরা হলেন—জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ কাউছার, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশ্যৈপ্রু মারমা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মোঃ নুরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গণঅধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজার ঋণখেলাপি হওয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার মিয়াজির আয়কর সংক্রান্ত প্রয়োজনীয় নথি না থাকা এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের সমর্থন সংক্রান্ত তথ্যে গরমিল পাওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন—স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা, সমীরণ দেওয়ান, সোনা রতন ত্রিপুরা, লাব্রিচাই মারমা, সন্তোষিত চাকমাসহ মোট সাতজন প্রার্থী।

এ বিষয়ে জেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করেই মনোনয়ন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com