1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
সাফ ফুটসালে অংশ নিতে আজ থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশের নারী ও পুরুষ দল - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

সাফ ফুটসালে অংশ নিতে আজ থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশের নারী ও পুরুষ দল

  • আপডেটের সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ ভিউ
সাফ ফুটসালে অংশ নিতে আজ থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশের নারী ও পুরুষ দল

সাফ ফুটসালে অংশ নিতে আজ থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশের নারী ও পুরুষ দল

প্রতিবেদক: ক্রীড়া ডেস্ক

পুরুষ ও মহিলা সাফ ফুটসালে অংশ নিতে আজ থাইল্যান্ডের উদ্দেশে রওনা দিচ্ছে বাংলাদেশের দুটি দল। মেয়েদের সাফ ফুটসাল অনুষ্ঠিত হবে ১৩ থেকে ২৫ জানুয়ারি এবং ছেলেদের সাফ ফুটসাল অনুষ্ঠিত হবে ১৪ থেকে ২৬ জানুয়ারি। নারী দলের নেতৃত্ব দেবেন জাতীয় নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন।

বৃহস্পতিবার বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবিনা খাতুন বলেন, “সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন। প্রথমবার সাফ ফুটসালে যাচ্ছি। দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।” তিনি আরও বলেন, “বাংলাদেশের নারী ফুটবলার হিসেবে আমিই প্রথম বিদেশে ফুটসাল খেলেছি। যেহেতু এটি নতুন একটি গেম এবং দেশের স্বার্থে যাচ্ছি, তাই যেন ভালো একটি অবস্থানে দলকে নিতে পারি—সে জন্য সবার দোয়া চাই।”

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে সাবিনা বলেন, “আমি আগেও ফুটসাল খেলেছি, আমার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা আমি দলের অন্য খেলোয়াড়দের মাঝে ছড়িয়ে দিতে চাই।” তিনি আরও যোগ করেন, “ফুটবল হোক বা ফুটসাল—যেখানে প্রয়োজন হবে, সেখানেই খেলব। নিজের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।”

এদিকে নারী ফুটসাল দলের ফরোয়ার্ড মাতসুশিমা সুমাইয়া বলেন, “আমি দেড় মাস আগে ঢাকায় এসেছি বাংলাদেশের ফুটসালের উন্নয়নের জন্য। এটাই আমার মূল লক্ষ্য। এখন আমরা সাফে যাচ্ছি।” অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের একটি ফুটসাল স্টেডিয়াম প্রয়োজন। এখন নারী ও পুরুষ—দুটি জাতীয় দল প্রস্তুত হচ্ছে; কিন্তু ঢাকায় স্টেডিয়াম থাকা সত্ত্বেও কেন আমরা নিয়মিত অনুশীলন করতে পারছি না, সেটি আমার কাছে বড় প্রশ্ন।”

সাফ ফুটসালে বাংলাদেশের নারী ও পুরুষ দলের অংশগ্রহণকে ঘিরে ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা দেখা গেছে।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com