1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
“সরকারি চাকরি একবার পেলে আর যায় না!” — জালিয়াতির অভিযোগে গ্রেফতার নৈশ্য প্রহরীর বিরুদ্ধে প্রশাসনের নীরবতা - সত্যকণ্ঠ সংবাদ    
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

“সরকারি চাকরি একবার পেলে আর যায় না!” — জালিয়াতির অভিযোগে গ্রেফতার নৈশ্য প্রহরীর বিরুদ্ধে প্রশাসনের নীরবতা

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২২ ভিউ
“সরকারি চাকরি একবার পেলে আর যায় না!” — জালিয়াতির অভিযোগে গ্রেফতার নৈশ্য প্রহরীর বিরুদ্ধে প্রশাসনের নীরবতা

“সরকারি চাকরি একবার পেলে আর যায় না!” — জালিয়াতির অভিযোগে গ্রেফতার নৈশ্য প্রহরীর বিরুদ্ধে প্রশাসনের নীরবতা

স্টাফ রিপোর্টার: মোঃ ফরিদ হোসেন

“সরকারি চাকরি একবার পেলে আর যায় না”—এই প্রবাদবাক্যটিই যেন বাস্তবে প্রমাণ করেছেন আশরাফ হোসেন, জেলা প্রশাসকের (ডিসি) অফিসের নেজারত শাখার নৈশ্য প্রহরী। কর্মকর্তাদের সীল ও স্বাক্ষর জাল করে নকল নথি তৈরির অভিযোগে এক সপ্তাহ আগে পুলিশ তাকে গ্রেফতার করলেও, প্রশাসন এখনো পর্যন্ত কোনো বিভাগীয় ব্যবস্থা নেয়নি।

আইন অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী পুলিশ হেফাজতে গেলে তাকে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে। কিন্তু আশরাফ হোসেনের ক্ষেত্রে সেই আইন কার্যকর হয়নি, যা প্রশাসনের দায়িত্বশীলতা ও আইনপ্রয়োগের প্রশ্ন তুলেছে।

জানা গেছে, আশরাফ হোসেন দীর্ঘদিন ধরে ডিসি অফিসের নেজারত শাখায় কর্মরত। প্রাথমিক তদন্তে নথি জালিয়াতির অভিযোগের সত্যতা পাওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করে। তবুও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থগিতাদেশ বা বিভাগীয় তদন্ত শুরু করা হয়নি।

স্থানীয় সচেতন মহল প্রশ্ন তুলেছে—আশরাফ হোসেন কি আইনের ঊর্ধ্বে? নাকি প্রশাসনের ছত্রছায়ায় থেকে এই অনিয়ম দীর্ঘদিন ধরে চলে আসছে?

প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, “বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com