1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
‘বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জিয়া’—মাসুদ সাঈদী - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

‘বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জিয়া’—মাসুদ সাঈদী

  • আপডেটের সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৭০ ভিউ
‘বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জিয়া’—মাসুদ সাঈদী

‘বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জিয়া’—মাসুদ সাঈদী

প্রতিবেদক: জাহিদুল ইসলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনামলে যখন তাঁর শহীদ পিতাকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছিল, তখন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত তাঁদের পরিবারের খোঁজখবর নিতেন। তিনি প্রায়ই তাঁদের বাসা কিংবা অফিসে ডেকে নিয়ে আন্তরিকভাবে সান্ত্বনা ও সাহস জুগিয়েছেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দেওয়া এক শোকবার্তায় মাসুদ সাঈদী এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ৯০-এর গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি পর্বে তাঁর দৃঢ়তা, দেশপ্রেম ও নেতৃত্ব জাতীয় জীবনে গভীর প্রভাব রেখেছে।

মাসুদ সাঈদী আরও বলেন, বাংলাদেশের বহু প্রজন্ম বেগম খালেদা জিয়াকে সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে দেখেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে তিনি কয়েক দশক ধরে অবিচল ভূমিকা পালন করেছেন। ফ্যাসিবাদী শাসন, মিথ্যা মামলা ও রাজনৈতিক প্রতিহিংসার মধ্যেও তাঁর আপসহীন অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক অভিভাবকই ছিলেন না, বরং তাঁদের পারিবারিক জীবনের সুখ-দুঃখেরও আপনজন ছিলেন। তাঁর ছোট ভাই নাসিম সাঈদীর বিবাহ অনুষ্ঠান এবং বড় ভাই রাফীক বিন সাঈদীর কন্যার বিয়েতে বেগম খালেদা জিয়ার সশরীরে উপস্থিতি তাঁদের পরিবারের জন্য ছিল অত্যন্ত সম্মানের।

মাসুদ সাঈদী আরও বলেন, তাঁর শহীদ পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতি বেগম খালেদা জিয়ার ছিল অকৃত্রিম শ্রদ্ধা, একইভাবে আল্লামা সাঈদীও তাঁর প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। তিনি বলেন, মত ও দলে ভিন্নতা থাকলেও বেগম খালেদা জিয়ার প্রশ্নে কোনো বিভেদ নেই। তিনি দলমতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনের রাজনীতি করেছেন।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মাসুদ সাঈদী বলেন, মহান রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com