
নোয়াখালীর চাটখিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
প্রতিবেদক: মোঃ জাকির হোসেন, বিশেষ প্রতিনিধি
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের পশ্চিম অঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আপোষহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পাল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম মুফতি নূর মোহাম্মদ। দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা মরহুমার আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নং মোহাম্মদপুর ইউনিয়ন পশ্চিম অঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বিএনপি নেতা মোখলেসুর রহমান, বেলাল হোসেন, যুবদল সভাপতি হালার রশিদ, যুবদলের সাধারণ সম্পাদক আবুল বাশার, মাহফুজ আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।