
মৌলভীবাজারে মোঃ মাসুদ ফাউন্ডেশনের ৫০তম মাসিক খাদ্যসামগ্রী বিতরণ
প্রতিবেদক: রিপন কান্তি ধর, মৌলভীবাজার
মৌলভীবাজারে শতাধিক অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মোঃ মাসুদ ফাউন্ডেশনের ধারাবাহিক ৫০তম নিয়মিত মাসিক খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালনা করে আসছে ফাউন্ডেশনটি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার পৌর শহরের ৯নং ওয়ার্ডে অবস্থিত মোঃ মাসুদ ফাউন্ডেশন কার্যালয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় সুবিধাভোগীদের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন সাবেক পৌর কাউন্সিলর ও ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মোঃ মাসুদ।
ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ কবি সালেহ আহমদ (স’লিপক) এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃটেন প্রবাসী জাহানারা বেগম, ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক নাহিদা মাসুদ, মহিলা বিষয়ক সম্পাদক রাজনীন মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য মুজাহিদুল ইসলাম, নাদিয়া মোহাম্মদ, নাদিম মোহাম্মদ, মোঃ ফাহিমসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ। উপস্থিত অতিথিরা ফাউন্ডেশনের ধারাবাহিক মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।