1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
বাদিয়াখালীতে সিএনজির ধাক্কায় কলেজ শিক্ষার্থী গুরুতর আহত, হাসপাতালে ভর্তি - সত্যকণ্ঠ সংবাদ    
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

বাদিয়াখালীতে সিএনজির ধাক্কায় কলেজ শিক্ষার্থী গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ ভিউ
বাদিয়াখালীতে সিএনজির ধাক্কায় কলেজ শিক্ষার্থী গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

বাদিয়াখালীতে সিএনজির ধাক্কায় কলেজ শিক্ষার্থী গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

প্রতিবেদক: মোহাম্মদ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

গাইবান্ধার বাদিয়াখালীতে দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় রিফাত মিয়া নামের এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে গাইবান্ধা–ফুলছড়ি সড়কের আলাই নদের ব্রিজের দক্ষিণ পাশে রামনাথেরভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কলেজ শিক্ষার্থী রিফাত মিয়া এপাচি ফোর-ভি (Apache 4V) মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে হঠাৎ পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশা তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।

এতে রিফাত মিয়া রাস্তায় ছিটকে পড়ে মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যান, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত রিফাত মিয়া গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা এবং মো. আব্দুল রশিদ মিয়ার বড় ছেলে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ঘাতক সিএনজি চালিত অটোরিকশাটি আটক করার চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com