
সমর্থকদের ঢল— কুমিল্লা-৯ এ ড. সরওয়ার ছিদ্দীকীর শক্তিশালী মোটর র্যালি
প্রতিবেদক: আলম চৌধুরী, স্টাফ রিপোর্টার
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে শক্তিশালী মোটর র্যালি। শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টায় লাকসাম স্টেডিয়াম থেকে শুরু হওয়া এ র্যালিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন—যা পুরো এলাকায় ব্যাপক উৎসাহ ও আলোড়ন সৃষ্টি করে।
র্যালি পূর্ব সমাবেশে ড. সরওয়ার ছিদ্দীকী বলেন, “ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহর বিধান কায়েমে দাঁড়িপাল্লায় ভোট দিন। আজ দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইসলামের বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ।”
কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন—
সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী,
কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন,
জামায়াত মনোনীত মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ হামিদুর রহমান সোহাগ,
মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা নূরুন্নবী,
লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।
র্যালি লাকসাম স্টেডিয়াম থেকে শুরু হয়ে দৌলতগঞ্জ বাজার প্রদক্ষিণের পর লাকসাম পূর্ব ইউনিয়ন, আজগরা, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ বাইপাস, বাটিয়াভিটা, কালিয়াচৌ, চন্দনা, মনোহরগঞ্জের খিলা, নাথেরপেটুয়া, লক্ষণপুর, বাইশগাঁও, মান্দারগাঁও, মনোহরগঞ্জ বাজার, পোমগাঁও, মাওলানা সাহেবের বাজার, ফুলহরা, মুদাফরগঞ্জ বাজার ও বিজরা বাজার এলাকা অতিক্রম করে দুপুর আড়াইটায় পুনরায় লাকসাম স্টেডিয়ামে এসে শেষ হয়।
র্যালিতে পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদ উল্যাহ, উপজেলা সেক্রেটারি জুবায়ের ফয়সালসহ কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতি র্যালিকে আরও বর্ণিল করে তোলে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।