1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
পিরোজপুরে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

পিরোজপুরে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত

  • আপডেটের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ ভিউ
পিরোজপুরে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত

পিরোজপুরে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত

প্রতিবেদক: জাহিদুল ইসলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি

তীব্র শৈত্যপ্রবাহে দেশের অন্যান্য অঞ্চলের মতো পিরোজপুরেও জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে বহুগুণ। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় সূর্যের দেখা মিলছে না।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা। শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে নিম্নআয়ের মানুষগুলো চরম কষ্টে দিন কাটাচ্ছেন।

ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যান চলাচল ব্যাহত হচ্ছে। দিনের বেলায়ও যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। শীতের কারণে কাজে যেতে না পেরে অনেক দিনমজুর বেকার হয়ে পড়েছেন।

রিকশাচালক রফিক শেখ বলেন, “অনেক শীত পড়েছে। ঠান্ডায় গাড়ি চালাতে খুব কষ্ট হয়। এই শীত যদি আরও বাড়ে তাহলে আমাদের অনেক ক্ষতি হবে।”
দিনমজুর জামাল শেখ বলেন, “এই শীতে কাজ করা সম্ভব না। দুই দিন ধরে কাজে যেতে পারছি না। ঘরে সামান্য খাবার আছে, এভাবে শীত চলতে থাকলে খুব বিপদে পড়বো।”

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় শীত থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com