1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপি যোগদান: নাহিদ ইসলামদের বিরুদ্ধে আবেগ নিয়ে প্রতারণার অভিযোগ আব্দুল কাদেরের - সত্যকণ্ঠ সংবাদ    
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপি যোগদান: নাহিদ ইসলামদের বিরুদ্ধে আবেগ নিয়ে প্রতারণার অভিযোগ আব্দুল কাদেরের

  • আপডেটের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ ভিউ
জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপি যোগদান: নাহিদ ইসলামদের বিরুদ্ধে আবেগ নিয়ে প্রতারণার অভিযোগ আব্দুল কাদেরের

জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপি যোগদান: নাহিদ ইসলামদের বিরুদ্ধে আবেগ নিয়ে প্রতারণার অভিযোগ আব্দুল কাদেরের

প্রতিবেদক: মো. জাকির হোসেন, বিশেষ প্রতিনিধি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যোগ দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এ ঘোষণার পরপরই প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই জোট গঠন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট রাজনৈতিক ভূমিকা নিয়ে মন্তব্য করেন।

স্ট্যাটাসে আব্দুল কাদের লেখেন, “আগস্টের ৫ তারিখ রাতে জামায়াত নেতার বাসায় মিটিং দিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছিল, সেটাই আজ পূর্ণতা পেয়েছে। এই দীর্ঘ প্রক্রিয়ায় যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদের অভিনন্দন।”

তবে একই সঙ্গে তিনি তীব্র সমালোচনা করে বলেন, “নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এইভাবে প্রতারণা না করলেও পারতেন।”

তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক জোট ও নেতৃত্বের ভূমিকা নিয়ে আরও নানা প্রতিক্রিয়া সামনে আসতে পারে।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com