1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
নবীনগরে ধানের শীষের পক্ষে গণসংযোগে মুখর বিএনপি ও অঙ্গসংগঠন - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

নবীনগরে ধানের শীষের পক্ষে গণসংযোগে মুখর বিএনপি ও অঙ্গসংগঠন

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৮৪ ভিউ
নবীনগরে ধানের শীষের পক্ষে গণসংযোগে মুখর বিএনপি ও অঙ্গসংগঠন

নবীনগরে ধানের শীষের পক্ষে গণসংযোগে মুখর বিএনপি ও অঙ্গসংগঠন

প্রতিবেদক: আরিফুর ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর)

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ধানের শীষের পক্ষে মাঠে নেমেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১০ নভেম্বর) সকালে নবীনগর উপজেলার বিভিন্ন এলাকায় তারা গণসংযোগ ও পথসভা পরিচালনা করেন।

দিনব্যাপী এই কর্মসূচিতে নেতাকর্মীরা হাতে হাতে ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং জনগণের কাছে ভোট প্রার্থনা করেন। পরে নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খসন টিটু, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাসান শাহিন, এবং উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, “ধানের শীষ হচ্ছে মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির কর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রচার চালাচ্ছেন।”

এর আগে গত ৮ নভেম্বর নবীনগর উপজেলার আলীয়াবাদ গ্রামে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষেও গণসংযোগ পরিচালিত হয়।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com