1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
৮ দফা দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, সালনায় শিক্ষার্থীদের বিক্ষোভ - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

৮ দফা দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, সালনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ ভিউ
৮ দফা দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, সালনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

৮ দফা দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, সালনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক: মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে গাজীপুরের সালনা এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বিপুল সংখ্যক শিক্ষার্থী মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, পূর্ব সমাপনী পরীক্ষা বাতিল, কম্পিটেন্সি ভিত্তিক মূল্যায়ন পদ্ধতির সংস্কারসহ মোট ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা মহাসড়কের ওপর বসে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। এতে মহাসড়কের দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহন আটকে পড়ে ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলনের কথা জানিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানান।

এ ঘটনায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয় এবং আশপাশের এলাকাজুড়ে তীব্র যানজট ছড়িয়ে পড়ে।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com