1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
হাকিমপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

হাকিমপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেটের সময়: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১১৪ ভিউ
হাকিমপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

হাকিমপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
প্রতিবেদক: সাদ্দাম হোসেন নয়ন, হিলি

২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দিনাজপুরের হাকিমপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, সূর্যমুখী (হাইব্রিড), গম ও শীতকালীন পেঁয়াজ ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার ১,৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ শফিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম বলেন, “২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে সরিষা, সূর্যমুখী হাইব্রিড, গম ও শীতকালীন পেঁয়াজ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১,৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে শস্য বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।”

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com