1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
শিমরাইল কান্দি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ সম্পন্ন - সত্যকণ্ঠ সংবাদ    
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

শিমরাইল কান্দি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

  • আপডেটের সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ ভিউ
শিমরাইল কান্দি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

শিমরাইল কান্দি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রতিবেদক: মোঃ সোবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিমরাইল কান্দি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়-এর ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভিপি জহিরুল হক খোকন। বিদ্যালয়ের পরিচালক আলহাজ্ব হাবিবুর রহমান রতন-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ বজলুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও জাতীয় মানবাধিকার সংস্থার সভাপতি আবু মুসা, দৈনিক ভোরের কথা’র সাংবাদিক শেখ সাদী সুমন, এবং বিশিষ্ট সমাজসেবক ফিরুজ মিয়া। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহাদ আল জিসান

আলোচনা সভায় বক্তারা বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস তুলে ধরে বলেন, শিমরাইল কান্দি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি এই গ্রামের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় ৩৫ বছর আগে যখন এলাকাটি কুমার পাড়া হিসেবে পরিচিত ছিল, তখন থেকেই বিদ্যালয়টি বয়স্ক শিক্ষার মাধ্যমে নিরক্ষরতা দূরীকরণে কাজ শুরু করে। গ্রামের বহু প্রবীণ ব্যক্তি এখান থেকেই অক্ষরজ্ঞান লাভ করেছেন।

বক্তারা আরও উল্লেখ করেন, বিদ্যালয়ের নির্বাহী পরিচালক হাজী হাবিবুর রহমান রতন স্যারের নিরলস পরিশ্রম ও ত্যাগের কারণেই প্রতিষ্ঠানটি আজ একটি সুদৃঢ় অবস্থানে পৌঁছেছে। তারা বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে বার্ষিক পরীক্ষার ফলাফল ও বিশেষ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com