1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
ত্রিশালে অভিযান: ১,৯৫০ পিস ইয়াবাসহ দুর্গাপুরের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

ত্রিশালে অভিযান: ১,৯৫০ পিস ইয়াবাসহ দুর্গাপুরের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

  • আপডেটের সময়: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১০৪ ভিউ
ত্রিশালে অভিযান: ১,৯৫০ পিস ইয়াবাসহ দুর্গাপুরের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

ত্রিশালে অভিযান: ১,৯৫০ পিস ইয়াবাসহ দুর্গাপুরের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

প্রতিবেদক: তানজিমুল হুদা, প্রতিনিধি (দুর্গাপুর উপজেলা)

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পুলিশের অভিযানে ১,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (৭ নভেম্বর) দুপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে পরিচালিত অভিযানে নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার গাঁওকান্দিয়া ইউনিয়নের মোঃ সোহাগ মিয়া (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতের পরিচয়:
পিতা: আব্দুল মতিন
মাতা: মোছাঃ নুরুন্নাহার
সাং: গাঁওকান্দিয়া, ডাকঘর: জাগিরপাড়া, ইউনিয়ন: গাঁওকান্দিয়া, থানাঃ দুর্গাপুর, জেলা: নেত্রকোণা।

অভিযান চলাকালে তার কাছ থেকে ১,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ ৭,০০০ টাকা জব্দ করা হয়।

ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে ত্রিশাল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে এবং এই অভিযানের মাধ্যমে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com