1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসকরা আশাবাদী - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসকরা আশাবাদী

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ ভিউ
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসকরা আশাবাদী

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসকরা আশাবাদী

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ডা. জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়াকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তা তিনি গ্রহণ করতে পারছেন এবং চিকিৎসকরা তার সুস্থতা নিয়ে অত্যন্ত আশাবাদী।

তিনি আরও জানান, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড প্রতিদিন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। এছাড়া ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে তার চিকিৎসা তদারকি করছেন। পরিবারের সদস্যরা নিয়মিত খোঁজখবর নিচ্ছেন, তবে তিনি বর্তমানে সিসিইউতে থাকায় সরাসরি পাশে থাকা সম্ভব হচ্ছে না।

ডা. জাহিদ হোসেন দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, সবাই যেন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন।

উল্লেখ্য, চলতি বছরের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে স্বেচ্ছায় অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেদিন তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেলেও, পরদিন শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দেয়। পরবর্তীতে ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের তথ্যমতে, সংক্রমণ তার হৃদযন্ত্র ও ফুসফুসে ছড়িয়ে পড়লে শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলমান রয়েছে।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com