1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
আইপিএলে মোস্তাফিজুর রহমান এবার কলকাতা নাইট রাইডার্সে - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

আইপিএলে মোস্তাফিজুর রহমান এবার কলকাতা নাইট রাইডার্সে

  • আপডেটের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ ভিউ
আইপিএলে মোস্তাফিজুর রহমান এবার কলকাতা নাইট রাইডার্সে

আইপিএলে মোস্তাফিজুর রহমান এবার কলকাতা নাইট রাইডার্সে

আইপিএলের ২০২৬ সালের আসরে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সে খেলবেন। সম্প্রতি অনুষ্ঠিত ছোট নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনে রেকর্ড গড়েছে কেকেআর। বাংলাদেশি মুদ্রায় এই মূল্য দাঁড়াচ্ছে প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা।

আইপিএলে এর আগে মোস্তাফিজ কখনোই এত বেশি মূল্য পাননি। তার ক্যারিয়ারের সর্বোচ্চ দাম ছিল ২০১৮ সালে, ২ কোটি ২০ লাখ রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময়। এবারের নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে সাবেক দল চেন্নাই সুপার কিংস ও কলকাতার মধ্যে কড়াকড়ি লড়াই চলার পর শেষ হাসি হাসে কলকাতা।

৩ বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার পর মোস্তাফিজ নিজেই প্রতিক্রিয়া জানিয়েছেন। কেকেআরের এক্স অ্যাকাউন্টে ভিডিওবার্তার মাধ্যমে তিনি বলেন,

“হ্যালো কেকেআর ভক্তরা। আমি মোস্তাফিজুর রহমান। কেকেআরে যোগ দিতে পেরে, তাদের অংশ হতে পেরে আমি খুবই খুশি, খুবই আনন্দিত। শিগগিরই দেখা হবে আমাদের।”

মোস্তাফিজের এই যুক্তি কলকাতা দলের পেস অ্যাটাককে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com