
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম সুজন, দীঘিনালা উপজেলা প্রতিনিধি
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি। একই সঙ্গে স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিজয় দিবসের এই কর্মসূচিতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের উপদেষ্টা জাকিয়া জান্নাত বিথীসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মহান বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।