1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
জলঢাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও দোয়া মাহফিল - সত্যকণ্ঠ সংবাদ    
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

জলঢাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও দোয়া মাহফিল

  • আপডেটের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ ভিউ
জলঢাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও দোয়া মাহফিল

জলঢাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও দোয়া মাহফিল

প্রতিবেদক: ওমর ফারুক সাবু, নীলফামারী

মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জলঢাকা উপজেলা জামায়াতে ইসলামী ও যুব বিভাগের আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। নীলফামারী-৩ সংসদীয় আসন (জলঢাকা) থেকে জামায়াতে ইসলামী মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাঁড়িপাল্লা প্রতীক প্রত্যাশী মাওলানা ওবায়দুল্লাহ সালাফির নেতৃত্বে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোখলেছুর রহমান মাস্টার, নায়েবে আমীর ও জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, জেলা শূরা সদস্য প্রভাষক ছাদের হোসেন, সহকারী সেক্রেটারি মোজাহিদ মাসুম, ওয়ার্ড সেক্রেটারি হামীমুর রহমান হামিম, যুব বিভাগের সেক্রেটারি আব্দুর রাজ্জাক রিংকু, উপজেলা অফিস সম্পাদক আসাদুজ্জামান, জেলা ছাত্র শিবিরের সভাপতি তাজমুল হাসান সাগর, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি রেজাউল করিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ পুনরায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ফিরে আলোচনা সভায় অংশ নেন। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং দুস্থ, অসহায় ও এতিমদের মাঝে মিলাদ মাহফিলের তবারক বিতরণ করা হয়।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com