1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল - সত্যকণ্ঠ সংবাদ    
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেটের সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ ভিউ
শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রতিবেদক: মোঃ সোবেল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নাসিরনগর কলেজ গেট এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী এম. এ. হান্নানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নাসিরনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নাসিরনগর কলেজ গেটস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. এ. খালেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল হকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে শরীফ ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে। এটি আসন্ন নির্বাচন বানচালের একটি গভীর ষড়যন্ত্রের অংশ।” তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com