1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
নবীনগরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে গুলিবিদ্ধ দুই যুবক - সত্যকণ্ঠ সংবাদ    
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

নবীনগরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে গুলিবিদ্ধ দুই যুবক

  • আপডেটের সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ ভিউ
নবীনগরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে গুলিবিদ্ধ দুই যুবক

নবীনগরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে গুলিবিদ্ধ দুই যুবক

প্রতিবেদক: আরিফুর ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মো. সাব্বির (১৮) ও জালাল নামের দুই যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় নবীনগর পৌরসভার কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কালীবাড়ি মোড় এলাকায় হঠাৎ গুলির শব্দ শোনা গেলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের রিকশাচালক হেলাল মিয়ার ছেলে জালাল গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে নবীনগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাঝিকাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় জালালকে নবীনগর সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেফার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অঙ্কন।

অপর আহত সাব্বির জানান, হামলাকারীরা নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর–বাঁশগাড়ি এলাকার একটি কিশোর গ্যাংয়ের সদস্য। পূর্ব বিরোধ বা ব্যক্তিগত আক্রোশ থেকেই এ হামলা হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে কিশোর গ্যাংয়ের এমন বেপরোয়া গোলাগুলির ঘটনায় নবীনগরের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com