1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
ওসমান হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার - সত্যকণ্ঠ সংবাদ    
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

ওসমান হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার

  • আপডেটের সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ ভিউ
ওসমান হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার

ওসমান হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, ঢাকা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় মোটরসাইকেলের মালিককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুল হান্নান। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫ বলেও জানানো হয়।

গ্রেফতারকৃত হান্নানের বাবার নাম মো. আবুল কাশেম। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। র‌্যাব আরও জানায়, হামলার ঘটনায় হান্নান সরাসরি জড়িত কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে শরীফ ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এক বিবৃতিতে জানায়, তিনি এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি আছেন। মেডিকেল বোর্ডের তথ্যমতে, তার শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক। মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফুসফুসে ইনজুরি রয়েছে। তবে কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে।

বিবৃতিতে আরও বলা হয়, যেহেতু প্রয়োজনীয় সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে, তাই বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব ধরনের সাপোর্ট চালু থাকবে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com