1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনে কাজ করছে স্কাউটস — বিভাগীয় কমিশনার - সত্যকণ্ঠ সংবাদ    
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনে কাজ করছে স্কাউটস — বিভাগীয় কমিশনার

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ ভিউ
মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনে কাজ করছে স্কাউটস — বিভাগীয় কমিশনার

মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনে কাজ করছে স্কাউটস — বিভাগীয় কমিশনার

প্রতিবেদক: রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, বাংলাদেশ স্কাউটস একটি বাসযোগ্য, সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শনিবার (০৬ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চল আয়োজিত শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকেই উন্নতি-অবনতির প্রধান নিয়ামক হলো মানুষ। মানুষের নেতৃত্বের দুর্বলতার কারণেই ইতিহাসে সংঘাত, যুদ্ধ ও রক্তপাত দেখা গেছে। মানবিক পৃথিবী গড়তে কাজ করছে মানবতাবাদীরা, আর স্কাউটস আন্দোলন তারই অংশ—সভ্য পৃথিবীকে মানুষের বাসযোগ্য রূপে গড়ে তোলার প্রয়াস।”

স্কাউটস সম্পর্কে তিনি আরও বলেন, “স্কাউটস তরুণ প্রজন্মকে সঠিক নেতৃত্ব, শৃঙ্খলা, আত্মনিবেদন ও স্বার্থহীনভাবে কাজ করার শিক্ষা দেয়। তাই শতাব্দীর পর শতাব্দী পেরিয়েও স্কাউটস তার স্বকীয়তা ধরে রেখেছে। দেশের উন্নয়নে বুদ্ধিবৃত্তিক দক্ষতার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও চরিত্র গঠনে স্কাউটসের বিকল্প নেই। এই আন্দোলনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম বিশেষ গুণাবলীসম্পন্ন হয়ে উঠবে।”

বিভাগীয় কমিশনার আরও বলেন, দেশের উন্নয়ন ব্যাহত হয় কিছু স্বার্থপর, আত্মকেন্দ্রিক ও লোভী ব্যক্তি এবং ব্যর্থ নেতৃত্বের কারণে। তাই মানবিক গুণাবলী, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবপ্রেমে উদ্বুদ্ধ জনগোষ্ঠী তৈরির উপর গুরুত্বারোপ করেন তিনি। কাব ও স্কাউটস সদস্যদের ঐক্য সুদৃঢ় করতে অ্যালমনাই গঠনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম, স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার মোঃ আবদুল আজিজ এবং উপ-কমিশনার ড. মোঃ সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে সিলেট অঞ্চলের শিক্ষক, স্কাউটস সদস্য, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ২০২০–২০২৪ সাল পর্যন্ত শাপলা কাব ও প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ডপ্রাপ্ত মোট ৩১০ জনকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com