
দীঘিনালা থানা নবাগত অফিসার ইনচার্জ ইকবাল বাহারের সাথে গণমাধ্যম কর্মীদের সৌজন্য সাক্ষাৎ
প্রতিবেদক: মোঃ জাহাঙ্গীর আলম সুজন, দীঘিনালা উপজেলা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দীঘিনালা উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা। বৃহস্পতিবার সকালে থানা কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ডিপিসি বাংলা টিভির প্রতিনিধি মোঃ মাসুদ রানা, জাতীয় দৈনিক সত্যকণ্ঠ সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম সুজনসহ আরও গণমাধ্যমকর্মী ও ব্যক্তিবর্গ।
সাক্ষাৎকালে নবাগত ওসি ইকবাল বাহার বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। স্বাধীন ও মহৎ এই পেশার সঙ্গে জড়িত সকল সাংবাদিক প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া—সকলের প্রতি আমি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবো।”
তিনি আরও জানান, শান্তিশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন ও জনসেবার কার্যক্রমে পুলিশ-গণমাধ্যম সমন্বয় আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত গণমাধ্যমকর্মীরা নতুন ওসিকে অভিনন্দন জানান এবং দীঘিনালার আইন-শৃঙ্খলা উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।