1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
গাজীপুরের শ্রীপুরে আতঙ্কের আতুঁড়ঘর বরমী! শাজাহান ফকিরের নেতৃত্বে সহিংসতা ও চাঁদাবাজিতে ক্ষোভে এলাকাবাসী - সত্যকণ্ঠ সংবাদ    
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

গাজীপুরের শ্রীপুরে আতঙ্কের আতুঁড়ঘর বরমী! শাজাহান ফকিরের নেতৃত্বে সহিংসতা ও চাঁদাবাজিতে ক্ষোভে এলাকাবাসী

  • আপডেটের সময়: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১২৫ ভিউ
গাজীপুরের শ্রীপুরে আতঙ্কের আতুঁড়ঘর বরমী! শাজাহান ফকিরের নেতৃত্বে সহিংসতা ও চাঁদাবাজিতে ক্ষোভে এলাকাবাসী

গাজীপুরের শ্রীপুরে আতঙ্কের আতুঁড়ঘর বরমী! শাজাহান ফকিরের নেতৃত্বে সহিংসতা ও চাঁদাবাজিতে ক্ষোভে এলাকাবাসী

প্রতিবেদক: মোঃ ফরিদ হাসান, স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় সম্প্রতি একের পর এক সহিংসতা, ভয়ভীতি ও চাঁদাবাজির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিএনপির সাবেক সভাপতি শাজাহান ফকিরের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করছে।

এলাকাবাসীর দাবি, এই চক্রটি রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলবাজি, চাঁদাবাজি এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলেছে। বিভিন্ন সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।

বরমী এখন “আতঙ্কের আতুঁড়ঘর” হিসেবে পরিচিত হয়ে উঠেছে বলে জানান স্থানীয়রা। সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারছে না; ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনে নেমে এসেছে অস্থিরতা।

স্থানীয়দের মতে, শাজাহান ফকিরের নেতৃত্বে গড়ে ওঠা এই চক্রটি রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। ফলে এলাকায় আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটছে।

এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তারা বলেন, “বরমীতে আইনের শাসন ফিরিয়ে আনতে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।”

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com