
গাইবান্ধায় নানা আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস পালিত
প্রতিবেদক: গাইবান্ধা জেলা প্রতিনিধি
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১১টায় স্বাধীনতা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একে এম হেদায়েতুল ইসলাম এবং সঞ্চালনা করেন শিরিন আক্তার।
উপস্থিত ছিলেন—
অনুষ্ঠানের শেষ ভাগে জেলার বিভিন্ন ক্যাটাগরি থেকে ৫ জন অদম্য নারী (জয়িতা)–কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন—
১️⃣ মোছাঃ মমতাজ বেগম, দুর্গাপুর, গোবিন্দগঞ্জ — অর্থনৈতিক সাফল্যের জন্য
২️⃣ সাবিনা সরেন, আদমপুর, গোবিন্দগঞ্জ — শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য
৩️⃣ মোছাঃ মজিদা বেগম, পাইকা, গোবিন্দগঞ্জ — সফল জননী হিসেবে
৪️⃣ শ্রীমতি মনিকা রানী, কাতলামারী, ফুলছড়ি — নির্যাতন অতিক্রম করে জীবন সংগ্রামে জয়ের জন্য
৫️⃣ আঙ্গুলি বেগম, আমদির পাড়া, সাঘাটা — সমাজে অসামান্য অবদানের জন্য
নারী উন্নয়ন, অধিকার সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধে বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে সমাজে সাম্যের পরিবেশ গড়ার আহ্বান জানান বক্তারা।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।