
নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
প্রতিবেদক: আরিফুর ইসলাম, নবীনগর প্রতিনিধি
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আজ ৯ ডিসেম্বর, মঙ্গলবার নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। নবীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বিশ্বের ১৯১টি দেশে দিবসটি একযোগে পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য—
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা।”
জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদ (UNCAC) অনুসারে বাংলাদেশেও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার।
প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
এছাড়া বক্তব্য দেন—
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দুর্নীতি বন্ধে ব্যক্তি ও প্রতিষ্ঠান— উভয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। স্বচ্ছতা, জবাবদিহি ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক জামাল হোসেন পান্না।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।