
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর শিমুলতলী ৩৩/১১ কেভি উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন
প্রতিবেদক: হরিষ চন্দ্র দাম
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর শিমুলতলী ৩৩/১১ কেভি উপকেন্দ্রে নিয়মিত বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতি বছরের মতো সমিতি কর্তৃক প্রস্তুতকৃত সিডিউল অনুযায়ী বিআরবি-এর সিস্টেম অপারেশন টিমের সহযোগিতায় উপকেন্দ্রটির রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
অদ্য ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে নিজস্ব লাইন-ক্রুর তত্ত্বাবধানে উপকেন্দ্রের যান্ত্রিক ও বৈদ্যুতিক সরঞ্জামসমূহ, সুরক্ষা ব্যবস্থা এবং পাওয়ার লাইনগুলোর পরিদর্শন ও পরিচর্যা সম্পন্ন করা হয়। রক্ষণাবেক্ষণ শেষে নির্ধারিত সময়ে উপকেন্দ্রসহ সংশ্লিষ্ট সব ১১ কেভি লাইন যথাযথভাবে চালু করা হয়।
১) প্রকৌশলী নুর মোহাম্মদ, সিনিয়র জেনারেল ম্যানেজার
২) মোহাম্মদ আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী (এসওডি)
৩) প্রকৌশলী মোঃ আলাউদ্দিন, ডিজিএম (টেক)
৪) মুহাম্মদ মনির হোসেন, ডিজিএম
এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত লাইন-ক্রু সদস্যরা।
উপকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণের ফলে এলাকাবাসীর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা আরও স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।