1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
নিরাপত্তার দাবিতে টঙ্গী পূর্ব থানা ঘেরাও, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

নিরাপত্তার দাবিতে টঙ্গী পূর্ব থানা ঘেরাও, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের

  • আপডেটের সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ ভিউ
নিরাপত্তার দাবিতে টঙ্গী পূর্ব থানা ঘেরাও, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের

নিরাপত্তার দাবিতে টঙ্গী পূর্ব থানা ঘেরাও, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের

প্রতিবেদক: মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

টঙ্গীতে সাম্প্রতিক সময়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বাড়ায় এলাকাজুড়ে দেখা দিয়েছে তীব্র নিরাপত্তাহীনতা। এর প্রতিবাদে আজ ৮ ডিসেম্বর ২০২৫ সকালে ক্ষুব্ধ সাধারণ মানুষ টঙ্গী পূর্ব থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারীরা জানান, প্রতিদিনই বিভিন্ন স্থানে ছিনতাই, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে—যা জনজীবনকে মারাত্মকভাবে ব্যাহত করছে। বিশেষ করে সন্ধ্যার পর নারী-পুরুষ নির্বিশেষে চলাচল করা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। তাদের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

এসময় টঙ্গী পূর্ব থানার কর্মকর্তা মেহেদী হাসান বিক্ষুব্ধ জনতাকে শান্ত থাকার অনুরোধ জানান এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তার, টহল বৃদ্ধি ও সামগ্রিক নিরাপত্তা জোরদারের আশ্বাস দেন। তিনি বলেন, “টঙ্গীর জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেব। কোনো ছিনতাইকারীই ছাড় পাবে না।”

বিক্ষুব্ধ জনতার স্লোগান ছিল—
“নিরাপদ টঙ্গী চাই — ছিনতাইকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই!”

স্থানীয়দের প্রত্যাশা, পুলিশের আশ্বাস বাস্তবে রূপ পেলে টঙ্গীর মানুষ আবারও স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে চলাফেরা করতে পারবে।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com