
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মনোহরদীতে দোয়া মাহফিল
প্রতিবেদক: মো. রবিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নরসিংদীর মনোহরদীতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বীর মুক্তিযোদ্ধা এড. সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা কামনায় আমাদের এই আয়োজন। আমরা বিশ্বাস করি, জনগণের দোয়া ও ভালোবাসা তাঁর দ্রুত আরোগ্য লাভে সহায় হবে।”
দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দুলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং জাতীয় নেতৃত্বে তাঁর পুনরায় সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন নেতারা।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।