1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
ঢাকার মোহাম্মদপুরে ফ্ল্যাট থেকে মা–মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

ঢাকার মোহাম্মদপুরে ফ্ল্যাট থেকে মা–মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • আপডেটের সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ ভিউ
ঢাকার মোহাম্মদপুরে ফ্ল্যাট থেকে মা–মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ঢাকার মোহাম্মদপুরে ফ্ল্যাট থেকে মা–মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: মোঃ আসাদুজ্জামান

ঢাকার মোহাম্মদপুরে একটি আবাসিক ফ্ল্যাট থেকে মা (৪৮) ও তার কিশোরী মেয়ের (১৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দু’জন হলেন—লায়লা আফরোজ এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ।

সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সকালে শাহজাহান রোডে রেসিডেনসিয়াল কলেজের বিপরীতে একটি ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানিয়েছে, দু’জনের শরীরেই ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ঘটনার পর থেকে নিখোঁজ থাকা গৃহকর্মীই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। নিহত লায়লার স্বামী আজিজুর রহমান, যিনি পেশায় শিক্ষক, সকালে বাসা থেকে বের হন এবং ফিরে এসে স্ত্রী ও মেয়ের মরদেহ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও পলাতক গৃহকর্মীকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com