
নবীনগরে গণ অধিকার পরিষদের মহাসমাবেশ—ঐতিহাসিক হাই স্কুল মাঠে জনস্রোত
প্রতিবেদক: আরিফুর ইসলাম, নবীনগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গণ অধিকার পরিষদের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) ঐতিহাসিক নবীনগর হাই স্কুল মাঠে এ সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
সমাবেশে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি এডভোকেট মেহেদী হাসান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূরুল হক নূর।
বক্তব্যে ভিপি নূর বলেন,
“আমরা এককভাবে নির্বাচন করি বা জোটবদ্ধভাবে করি—নজু ভাই নবীনগর থেকেই নির্বাচন করবেন, এ বিষয়ে আমি আপনাদের কথা দিচ্ছি।”
সমাবেশে আরও বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজু।
তিনি বলেন,
“আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ। আপনাদের পাশে শেষ রক্তবিন্দু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ।”
এছাড়া বক্তব্য রাখেন—
মহাসমাবেশ পরিচালনা করেন নবীনগর উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।
নেতাকর্মীদের বিশাল সমাগমে নবীনগর হাই স্কুল মাঠ উৎসবমুখর হয়ে ওঠে, যা সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে অন্যতম বৃহৎ রাজনৈতিক সমাবেশ হিসেবে চিহ্নিত হলো।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।