1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
হিলি হাকিমপুরে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

হিলি হাকিমপুরে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেটের সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ ভিউ
হিলি হাকিমপুরে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হিলি হাকিমপুরে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদক: সাদ্দাম হোসেন নয়ন, হিলি প্রতিনিধি

হিলি হাকিমপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব)-এর ১৭তম বার্ষিক সাধারণ সভা ও সদস্যদের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন কালবের জেলা ব্যবস্থাপক আল হাসন, এবং সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা। বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধি ও সদস্যরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তৃতা করেন—

  • বিরামপুর কালব চেয়ারম্যান মুক্তাদির আহম্মেদ,
  • সাধারণ সম্পাদক, নবাবগঞ্জ কালব সভাপতি,
  • হাকিমপুর কালব সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম,
  • ট্রেজারার গোলাম রব্বানী,
  • সদস্য প্রভাষক মোঃ শরিফুল (লাবু),
  • সহকারী মোঃ তৌহিদুল ইসলাম,
  • প্রনব কুমারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া সহ-সভাপতি রবিউল ইসলাম টুটুল, ডিরেক্টর মোঃ জাহাঙ্গীর আলম, কাওসার রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্য দেন সভাপতি সেলিম রেজা।
বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, এবং আগামী বছরের বাজেট উপস্থাপন করেন ট্রেজারার গোলাম রব্বানী

পরে কালব সদস্যদের সন্তানদের মধ্যে ৫ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ শাহরিয়ার আলমাস রক্তিম–এর ক্রেস্ট গ্রহণ করেন তার মা নার্গিস পারভীন ও বাবা গোলাম রব্বানী। রক্তিম বর্তমানে নটরডেম কলেজে অধ্যয়নরত।

এর পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে ৮ জনকে বিশেষ পুরস্কার এবং লটারির মাধ্যমে ৪ জনকে অতিরিক্ত পুরস্কার প্রদান করা হয়। উপস্থিত সকল সদস্যকেও সম্মাননা স্বরূপ পুরস্কার দেওয়া হয়।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com