1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান

  • আপডেটের সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ ভিউ
লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান

লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান

প্রতিবেদক: মোঃ আসাদুজ্জামান, স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর, ২০২৫) সকাল ১০টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০২ নম্বর ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

জানা গেছে, তিনি তার শাশুড়ি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে ঢাকায় এসেছেন। বর্তমানে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিমানবন্দরে অবতরণের পর ডা. জুবাইদা সোজা হাসপাতালে রওনা হন।

এদিকে, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেনি, ফলে কিছুটা বিলম্ব হচ্ছে। এর আগে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে পৌঁছেছেন।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com